বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন

ই-টিন আছে কিন্তু আয় নেই, অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
ই-টিন আছে কিন্তু আয় নেই, অনলাইনে ‘জিরো রিটার্ন’ দাখিল করবেন যেভাবে

ই-টিন আছে কিন্তু আয় নেই, এমন পরিস্থিতিতে থাকলে অনেকেই ভাবেন রিটার্ন দেওয়া লাগবে কি না। আইন অনুযায়ী টিন থাকলে আয় না থাকলেও নিয়ম মেনে জিরো রিটার্ন বা শূন্য রিটার্ন দাখিল করা যায়। এটি ‘জিরো ট্যাক্স রিটার্ন’ হিসেবে পরিচিত।

২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তি করদাতাদের ই-রিটার্ন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) । এনবিআর-এর অনলাইন ব্যবস্থার কল্যাণে এখন আর লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হয় না। ঘরে বসেই খুব সহজে এই কাজটি সম্পন্ন করা সম্ভব। এখন করদাতারা ঘরে বসেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

জিরো রিটার্ন মানে কী?

জিরো রিটার্ন মানে হলো আপনার বার্ষিক আয় সরকারের নির্ধারিত করমুক্ত সীমার মধ্যে রয়েছে, তাই আপনার কোনো কর বা ট্যাক্স দিতে হচ্ছে না। তবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, জমানো টাকা, দৈনন্দিন খরচ বা অন্য কোনো সম্পদ থাকলে সেগুলোর সঠিক তথ্য ঠিকই ফর্মে উল্লেখ করতে হবে। কোনো কিছু ইচ্ছে করে ফাঁকা রাখা যাবে না।

বর্তমান করমুক্ত আয়ের সীমা (২০২৬-২০২৭ করবর্ষ)

রিটার্ন জমা দেওয়ার আগে আপনার আয়ের সীমা কতটুকু করমুক্ত, তা জেনে নেওয়া ভালো-

সাধারণ ব্যক্তি করদাতা: প্রথম ৪ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত।

নারী এবং ৬৫ বছর বা তার বেশি বয়সীরা: ৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।

প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা: ৫ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত।

গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধারা: ৫ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।

অনলাইনে জিরো রিটার্ন যেভাবে জমা দেবেন

পোর্টালে প্রবেশ করুন: প্রথমে এনবিআরের অফিসিয়াল ই-রিটার্ন পোর্টালে যেতে হবে। আপনার ১২ ডিজিটের টিন নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন বা লগইন করে নিন।

তথ্য পূরণ শুরু: পোর্টালে ঢুকে ‘রিটার্ন সাবমিশন’ অপশনে যাবেন। সেখানে আপনার আয়ের খাত, খরচ, সম্পদ ও দায়গুলোর তথ্য ধাপে ধাপে দেওয়ার সুযোগ পাবেন। সব তথ্য একসঙ্গে শেষ করতে না পারলে সেভ করে রেখে পরবর্তীতে বাকি অংশও পূরণ করা যায়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...