বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুন
বিজ্ঞাপন

কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প: এবার ভুয়া নিয়োগ দিয়ে টাকা হাতানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ এএম
কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প: এবার ভুয়া নিয়োগ দিয়ে টাকা হাতানোর অভিযোগ

প্রকল্প-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত মেয়াদ ২০২৫ সালের জুনের পর এই প্রকল্প নিয়ে মন্ত্রণালয়ের কোনো প্রশাসনিক আদেশ হয়নি। সে কারণে লোক নিয়োগের জন্য কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া বা অর্থ লেনদেন করা সম্পূর্ণ অনৈতিক। এ বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক মঞ্জুর-উল-আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগপ্রক্রিয়া শেষ করতে অনেক সময় লাগে, তাই প্রকল্পের মেয়াদ বাড়ানোর আগেই আউটসোর্সিংয়ে লোক নিয়োগের জন্য পত্রিকায় আমরা দরপত্র আহ্বান করেছিলাম।’

পিডির কক্ষে তালা, বেতনহীন ১৬ মাস

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত প্রকল্পের মূল্যায়ন সভায় মেয়াদ এক বছর বাড়ানোর বিষয়ে সুপারিশ করা হয়েছে। জানা গেছে, ১৬ মাস ধরে বেতন পাচ্ছেন না প্রকল্পটির ৭৭ কর্মকর্তা-কর্মচারী। ২০২৫ সালের জুলাই থেকে বেতন বন্ধ রয়েছে। ১৯ অক্টোবর রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রকল্পটির দপ্তরে গিয়ে দেখা যায়, কর্মীরা কর্মহীন বসে আছেন। খোঁজ নিয়ে জানা যায়, দুর্নীতির অভিযোগ থাকায় বিশেষ নিরীক্ষা চলছে। প্রকল্প পরিচালকের কক্ষ তালাবদ্ধ। প্রকল্প-সংশ্লিষ্ট কয়েকজন বলেছেন, পিডি মঞ্জুর-উল-আলমের চাকরি শেষ হয়েছে ২৩ আগস্ট। চাকরি শেষ হলেও তিনি তালা মেরে কক্ষ দখলে রেখেছিলেন। সম্প্রতি প্রকল্পের একজন ডিপিডির নেতৃত্বে সেই তালা ভেঙে কক্ষে নতুন তালা লাগানো হয়।

সাবেক পিডি হাল ছাড়েননি

জানা গেছে, প্রকল্পের মেয়াদ বাড়লে সদ্য সাবেক পিডি মঞ্জুর-উল-আলম এবার চুক্তিভিত্তিকভাবে পরিচালক হতে সরকারের বিভিন্ন পর্যায়ে তদবির চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ডিপিডি মাজহারুল ইসলামও পিডি হতে কৃষক দলের এক শীর্ষ নেতার মাধ্যমে তদবির চালাচ্ছেন বলে আলোচনা রয়েছে।

কক্ষ দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মঞ্জুর-উল-আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিইনি। এখনো ওই কক্ষে আমার ফাইলপত্র আছে।’ সদ্য সাবেক পিডি আরও বলেন, ‘প্রকল্পের ডিপিপি সংশোধন করেছি। নতুন করে যাতে দুর্নীতি না হয়।...কিছু দুর্নীতিগ্রস্ত লোক দুর্নীতিতে অভিযুক্ত যন্ত্র সরবরাহকারী কোম্পানির টাকা খেয়ে প্রকল্পটি বন্ধের চেষ্টা চালাচ্ছে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম বলেন, ‘কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পটি নিয়ে অনেক দুর্নাম রয়েছে। প্রকল্পটির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। প্রকল্পের কার্যক্রমে অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পেলে আমরা ব্যবস্থা নেব। আগে যেসব কর্মকর্তা দুর্নীতিতে জড়িত ছিলেন, তাঁদের বিচার চলমান রয়েছে। স্বচ্ছতার বিষয়ে আমাদের অবস্থান কঠোর।’

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...