বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন

পুলিশে ১৪ হাজার নিয়োগ, সরাসরি নেওয়া হবে ৪ হাজার এসআই

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ এএম
পুলিশে ১৪ হাজার নিয়োগ, সরাসরি নেওয়া হবে ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার জনবল নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে চার হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এবার চার হাজার এসআই পদেই সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রচলিত নিয়োগব্যবস্থার ব্যতিক্রম।

বুধবার সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। এসআই পদে সরাসরি নিয়োগের সুযোগ তৈরি করতে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, এসআই পদের অর্ধেক বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো। সে হিসাবে এবার চার হাজার পদের মধ্যে দুই হাজার পদে বিভাগীয় পদোন্নতির সুযোগ থাকার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তে সব পদেই সরাসরি নিয়োগ দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১৪ হাজার পদে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

এসআই পদে সরাসরি চার হাজার সদস্য নিয়োগের সিদ্ধান্তে বিভাগীয় পদোন্নতির অপেক্ষায় থাকা পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, বিভাগীয় পদোন্নতির সুযোগ কমে গেলে অনেক যোগ্য সদস্য বঞ্চিত বোধ করতে পারেন। ভবিষ্যতেও একই পদ্ধতিতে নিয়োগ অব্যাহত থাকলে এ ধরনের অসন্তোষ আরও বাড়তে পারে। এর প্রভাব মাঠপর্যায়ে দায়িত্ব পালনেও পড়ার আশঙ্কা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং স্বাভাবিক অবস্থা বজায় রাখার লক্ষ্যে এ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে নতুন পদগুলো সৃষ্টি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এবার বিশেষ বিবেচনায় একবারের জন্য এভাবে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে সরকার প্রয়োজন মনে করলে একই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে কনস্টেবল, এসআই ও পুলিশ সার্জেন্ট পদে প্রায় ১ লাখ ২০ হাজার সদস্য নিয়োগ পেয়েছিলেন। এ সংখ্যা পুলিশ বাহিনীর মোট সদস্যের প্রায় অর্ধেক। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, ওই সময়ে নিয়োগের বড় অংশে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছিল এবং তৎকালীন সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতে পুলিশ সদস্যদের ব্যবহার করেছিল।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...