বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট আজ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ এএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট আজ

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোট আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ৩টি উপজেলার মোট ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে; যা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আসনটিতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ৫ জন প্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে গত ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এদিকে উপনির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোয় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি উপনির্বাচনকে ঘিরে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের ব্যবস্থাপনা মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...