তাহসিফকে শনাক্তে যেভাবে কাজে আসে আইফোন

এর আগে গত বুধবার বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি।
ফিরোজ উদ্দিন বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বিমান বাহিনীর সাবেক ওই কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। আমরা তার লাশ ভাসমান অবস্থায় পাই। তার কাছে একটা মোবাইল ফোন ছিল। সেটির মাধ্যমে আমরা তার পরিচয় শনাক্ত করি।’
এ আইফোন দিয়ে কি ঘটনার রাতে তাহসিফের চলাচলসহ অন্যান্য কার্যকলাপের তথ্য পাওয়া সম্ভব কি না বা আইফোন মৃত্যুরহস্য উন্মোচনে কতটা ভূমিকা রাখতে পারে, এমন প্রশ্নে সাইবার নিরাপত্তা বিশ্লেষক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি তানভীর হাসান জোহা গণমাধ্যমকে বলেন, ফোন চার্জ দিয়ে চালু করে পরিচয় শনাক্ত করার বিষয়টি তদন্তের একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। তবে পরিচয় শনাক্তকরণ এবং পূর্ণাঙ্গ ডিজিটাল ফরেনসিক পরীক্ষা দুটি ভিন্ন বিষয়।
তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া আইফোনটির যথাযথ ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে কল হিস্ট্রি, সম্ভাব্য লোকেশন ডেটা, যোগাযোগের তথ্য, অ্যাপ অ্যাক্টিভিটি এবং সংশ্লিষ্ট ক্লাউড অ্যাকাউন্ট থেকে গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব তথ্য ঘটনার আগের সময়ের একটি ডিজিটাল টাইমলাইন তৈরিতে সহায়ক হতে পারে। তবে ফোনটির প্রযুক্তিগত অবস্থা, তথ্যের প্রাপ্যতা এবং ফরেনসিক পরীক্ষার সীমাবদ্ধতাও বিবেচনায় রাখতে হবে।’
এই প্রযুক্তি বিশেষজ্ঞ বলেন, ‘আমার মতে, তদন্তের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার স্বার্থে ফোনটি উদ্ধারের পর থেকে কীভাবে সংরক্ষণ, পরিচালনা ও পরীক্ষা করা হয়েছে, তার যথাযথ ডকুমেন্টেশন এবং চেইন অব কাস্টডি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

