বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

হোটেলের বেসিনকে গুদাম দেখিয়ে সারের ডিলার হলেন কৃষক দল নেতা

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
হোটেলের বেসিনকে গুদাম দেখিয়ে সারের ডিলার হলেন কৃষক দল নেতা

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার হোটেলের বেসিনের সামনে সারের গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলারের লাইসেন্স পেয়েছেন খুকনি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আকরাম হোসেন।

সার ডিলার নিয়োগের শর্ত অনুযায়ী, আবেদনকারীর গুদাম প্রস্তুত থাকা বাধ্যতামূলক। তবে আকরাম হোসেনের ক্ষেত্রে সেই শর্ত পূরণ হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গুদামের বাস্তব অবস্থা যাচাইয়ে কৃষি অফিসের তদন্তের কার্যকারিতা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড় বাজার বাসস্ট্যান্ডে আকরাম হোসেনের খাবার হোটেলের বেসিনের সামনে সারের গুদামের সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে সার সংরক্ষণের উপযোগী কোনো গুদাম প্রস্তুত নেই। হোটেলের বেসিনের সামনের ওই জায়গাটিকেই গুদাম হিসেবে দেখানো হয়েছে।

হোটেলের ম্যানেজার জুবায়ের হোসেন বলেন, ‘আপাতত এটি হোটেল আছে, ভবিষ্যতে সারের গুদাম হবে।’

নতুন সার ডিলারের লাইসেন্স পাওয়া আকরাম হোসেন বলেন, ‘লাইসেন্সের আবেদনের সময় হোটেলের ভেতরে গুদামের সাইনবোর্ড লাগানো হয়েছিল। সারের বরাদ্দ পেলে হোটেলটিকে গুদামে রূপান্তর করা হবে।’

বেসিনের সামনে সাইনবোর্ড লাগানো নিয়ে তদন্তে কোনো সমস্যা হয়েছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সমস্যা হয়নি। আমি তখন বলেছি, লাইসেন্স পেলে হোটেলকে গোডাউন বানাব।’

তবে সার ডিলার নিয়োগের আগে কৃষি অফিসের পক্ষ থেকে আবেদনকারীদের কাগজপত্র ও গুদাম সরেজমিনে যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গুদাম প্রস্তুত থাকা বাধ্যতামূলক হলেও হোটেলের বেসিনের সামনে সাইনবোর্ড লাগানো অবস্থায় কীভাবে সেটিকে গুদাম হিসেবে বিবেচনা করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...