বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পাহাড়ে ৩ মরদেহের খবরে যৌথবাহিনীর অভিযানে মিলেছে গুলি, খালি খোসা ও এনআইডি

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
পাহাড়ে ৩ মরদেহের খবরে যৌথবাহিনীর অভিযানে মিলেছে গুলি, খালি খোসা ও এনআইডি

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন রোহিঙ্গা এবং ৫০ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ভুক্তভোগীরা ঘটনাস্থলের কাছাকাছি তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন বলে জানিয়েছিল।

কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে মানবপাচারকারীর আস্তানায় যৌথবাহিনীর অভিযানে উদ্ধার জিনিসপত্র। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে মানবপাচারকারীর আস্তানায় যৌথবাহিনীর অভিযানে উদ্ধার জিনিসপত্র। ছবি: সংগৃহীত

মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথবাহিনীর অভিযান চালানো হয়েছে জানিয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ‘এ পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি। সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’ মানবপাচারকারী চক্রের তৎপরতা নির্মূল না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...