বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

লাখ টাকায় গাড়ি তৈরি, এক চার্জে চলবে ৮০ কিলোমিটার

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
লাখ টাকায় গাড়ি তৈরি, এক চার্জে চলবে ৮০ কিলোমিটার

সাধ আছে, কিন্তু সাধ্য নেই। সাধারণ একটি প্রাইভেটকার কেনার সামর্থ্য না থাকলেও নিজের গাড়ি থাকার স্বপ্ন ছাড়েননি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাইসাইকেল মেকার বকুল রায়। দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণে নিজেই তৈরি করেছেন ব্যাটারিচালিত একটি ছোট প্রাইভেট কার। পুরোনো ও নতুন বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে গাড়িটি তৈরি করতে তার খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। বকুলের দাবি, নতুন ব্যাটারি সংযোজন করা গেলে একবার চার্জে গাড়িটি চলবে প্রায় ৮০ কিলোমিটার।

বকুল রায় পাটগ্রাম উপজেলার জগদবের মুন্সিরহাট গ্রামের রংমহন রায়ের ছেলে। মুন্সিরহাট বাজারে তার একটি ছোট বাইসাইকেল মেরামতের দোকান রয়েছে। সেখানে সাইকেল ও ভ্যান মেরামতের কাজের পাশাপাশি নিজের পরিকল্পনা ও কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে তৈরি করেছেন গাড়িটি।

বকুল জানান, ছোটবেলা থেকেই নিজের একটি প্রাইভেট কার থাকার শখ ছিল তার। কিন্তু পেশাগত আয় দিয়ে সাধারণ একটি প্রাইভেটকার কেনার সামর্থ্য ছিল না। দীর্ঘদিনের সেই ইচ্ছা থেকেই নিজে গাড়ি তৈরির পরিকল্পনা করেন। প্রাতিষ্ঠানিকভাবে প্রকৌশলবিদ্যা না শিখলেও দীর্ঘদিনের মেরামতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করেন ব্যাটারিচালিত গাড়িটি। পুরোনো ও নতুন বিভিন্ন যন্ত্রাংশ কিনতে তার খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা।

বকুলের উদ্ভাবনের সঙ্গে জড়িয়ে আছে তার বাবার সৃজনশীলতার গল্পও। প্রায় ২০ বছর আগে তার বাবা রংমহন রায় বাঁশ দিয়ে একটি ব্যতিক্রমী বাইসাইকেল তৈরি করেছিলেন। ওই সাইকেল তৈরি করে এলাকায় প্রশংসা ও পুরস্কারও পেয়েছিলেন তিনি। বাবার সেই সৃজনশীলতার ধারাবাহিকতায় এবার ছেলে বকুল তৈরি করলেন ব্যাটারিচালিত প্রাইভেটকার।

সাইকেল মেকারের হাতে তৈরি ব্যাটারিচালিত গাড়ি। ছবি : এশিয়া পোস্ট
সাইকেল মেকারের হাতে তৈরি ব্যাটারিচালিত গাড়ি। ছবি : এশিয়া পোস্ট

গাড়িটিতে ১২০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানান বকুল। তবে বর্তমানে এতে পুরোনো ব্যাটারি থাকায় একবার চার্জে প্রায় ৩০ কিলোমিটার চলতে পারে। নতুন ব্যাটারি সংযোজন করা গেলে এক চার্জে প্রায় ৮০ কিলোমিটার চলবে বলে তার প্রত্যাশা।

বকুলের তৈরি গাড়িটি দেখতে প্রতিদিন তার দোকান ও আশপাশের এলাকায় ভিড় করছেন উৎসুক মানুষ। স্থানীয় বাসিন্দারাও তার এই উদ্যোগে আনন্দিত ও গর্বিত।

স্থানীয় শিক্ষক ও বাসিন্দা হরেন চন্দ্র রায় বলেন, ‘আমাদের মুন্সিরহাটের মতো মফস্বল এলাকায় বসে বকুল যে কাজটি করেছে, তা সত্যিই অবিশ্বাস্য। ওর কোনো বড় ডিগ্রি নেই, কিন্তু ওর কাজের হাত দারুণ। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে সে আরও বড় কিছু করতে পারত।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...