বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

নোবিপ্রবির বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
নোবিপ্রবির বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

ভুক্তভোগীদের অভিযোগ, তাদের কোনো ধরনের নোটিশ না দিয়ে কিংবা যোগাযোগ না করেই গত শনিবার থেকে জমি থেকে উচ্ছেদের জন্য মাইকিং করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। উচ্ছেদ করা হলে তাদের আশ্রয় নেওয়ার মতো বিকল্প কোনো জায়গা নেই বলেও জানান তারা।

তবে বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণে তাদের কোনো আপত্তি নেই বলে জানান ভুক্তভোগীরা। তাদের দাবি, বর্তমান বাজারমূল্য অনুযায়ী জমির ন্যায্য ক্ষতিপূরণ পরিশোধ এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে। যাতে তারা পরিবার-পরিজন নিয়ে নিরাপদে অন্যত্র বসবাসের ব্যবস্থা করতে পারেন।

এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ১০০ একর জমির মধ্যে ১ একর ৩৩ শতাংশ জমির দখল নিয়ে জটিলতা রয়েছে। সর্বশেষ ২০১৭ সালে গেজেট প্রকাশ এবং ২০২১ সালে রিট পিটিশন খারিজ হওয়ার পর জমিটি নিয়ে আইনগত কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, সম্প্রতি শিক্ষামন্ত্রণালয় থেকে ওই জমিতে একটি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি নির্মাণে সবার সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই জমিতে বর্তমানে যারা বসবাস করছেন, তাদের জন্য সরকারি কোষাগারে ক্ষতিপূরণের টাকা জমা রয়েছে। তারা যে কোনো সময় সেই ক্ষতিপূরণ গ্রহণ করতে পারবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...