বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মাঝপথে বিকল ট্রেনের ইঞ্জিন, প্রায় ৪ ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
মাঝপথে বিকল ট্রেনের ইঞ্জিন, প্রায় ৪ ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা

বুড়িমারী উফারামারা গ্রামের যাত্রী মাহাবুব আলম বলেন, ‘রোগীর (নারী) চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাচ্ছিলাম পথে ট্রেনের ইঞ্জিন অচল হয়ে যায়। রোগী নিয়ে সমস্যায় পড়েছি। অটোরিকশা বা ইজিবাইকে করে ভেঙে ভেঙে রংপুর যেতে হবে।’

বুড়িমারী কমিউটার ট্রেনের পরিচালক মতিউর রহমান বলেন, ‘ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এটি হয়েছে।’

ট্রেনের লোকোমোটিভ মাস্টার (চালক) রফিকুল ইসলাম বলেন, ‘চলন্ত ট্রেনের ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও চালু করা সম্ভব হয়নি। এ ঘটনা লালমনিরহাট রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। সচল ইঞ্জিন এনে অচল ট্রেনটি টেনে পাটগ্রামে নেওয়া হয়েছে। রেল যোগাযোগ এখন স্বাভাবিক হয়েছে।’

পাটগ্রাম ও বুড়িমারী রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লালমনিরহাট থেকে সচল একটি ইঞ্জিন এনে বিকল ইঞ্জিনটিসহ ট্রেনটি পাটগ্রামে আনা হয়েছে। বুড়িমারী কমিউটার ট্রেনটি প্রায় ৪ ঘণ্টা বিলম্বে ৩টা ২০ মিনিটের দিকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এখন রেল যোগাযোগ স্বাভাবিক আছে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...