বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পুরো অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী তরুণী ও আসামির বাড়ি একই গ্রামে পাশাপাশি। সেই সুবাদে বিভিন্ন সময় যাতায়াতের পথে এবং একা পেলে ইউনুস তাকে কুপ্রস্তাব দিতেন। প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন। বিষয়টি তরুণী তার বাবা-মাকে জানালে তারা ইউনুসের অভিভাবকদের বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুস তার প্রতি আরও আক্রোশ পোষণ করেন।

২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওই তরুণী বাড়ির টিউবওয়েলপাড়ে পানি আনতে গেলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুস পেছন থেকে তার মুখ চেপে ধরেন। পরে জোরপূর্বক পাশের একটি স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ ঘটনার কয়েক দিন পর, ২৯ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই নারী জামালপুর আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে সোমবার এ রায় দেন আদালত।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর ফজলুল হক বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে সাতজন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...