শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কর্মী নেবে মধুমতি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগজোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় জিডিচাঁদপুর মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায়রামগড়ে দেশীয় পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ব্যবসায়ী আটকটানা বৃষ্টিতে তালায় জনজীবন বিপর্যস্ত, ধান-সবজি নিয়ে শঙ্কায় কৃষকজুডিশিয়াল সার্ভিস কমিশনের ‘অফিস সহায়ক’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৮ নভেম্বররাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তারহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তিতুদহের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনমহেশপুরে জমি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে প্রতিবন্ধী ছেলে ও তিন মেয়ের বাধা
বিজ্ঞাপন

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় মিস্টার সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইজ থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খনির ভূগর্ভের ভেন্টিলেটর সাইডের শ্রমিক ছিলেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

খনি শ্রমিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) রাত ১১টায় খনির ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইজে (কূপ) কাজ করার জন্য নিচে নামেন মিস্টার সিং। এরপর রাত ৩টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খনি কর্তৃপক্ষ মৃত্যুর কারণ নিশ্চিত করতে না পারলেও শ্রমিকদের ধারণা, ভূগর্ভে অক্সিজেন স্বল্পতার কারণে তার মৃত্যু হতে পারে।

বিসিএমসিএল-এর মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, দৈনন্দিন কাজের অংশ হিসেবে মিস্টার সিং দুই জন স্থানীয় শ্রমিকের সঙ্গে ভূগর্ভে গ্যাস পরিমাপ করতে গিয়েছিলেন। পরে স্থানীয় শ্রমিকদের ভিন্ন স্থানে পাঠিয়ে তিনি নিজে ১৩০৫ নম্বর ফেইসের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। পরবর্তীতে সহকর্মীরা নির্ধারিত স্থানে তাকে খুঁজে না পেয়ে বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...