শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জুডিশিয়াল সার্ভিস কমিশনের ‘অফিস সহায়ক’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৮ নভেম্বররাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তারহঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে তিতুদহের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনমহেশপুরে জমি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে প্রতিবন্ধী ছেলে ও তিন মেয়ের বাধাইরানে হামলা ‘অনিবার্য’ বলছেন নেতানিয়াহু, ট্রাম্পের ‘অত তাড়া নেই’যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে বাল্যবিবাহ নিষিদ্ধের বিল আটকে দিল রিপাবলিকানরাধূমপানের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, ছুরিকাঘাতে স্কুলছাত্র খুনচট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি গ্রেপ্তার, ঋণখেলাপি প্রায় ৩ হাজার কোটি টাকাশ্রীলঙ্কাকে হারিয়ে জয়খরা কাটাল পাকিস্তানঅস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির
বিজ্ঞাপন

মহেশপুরে জমি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে প্রতিবন্ধী ছেলে ও তিন মেয়ের বাধা

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
মহেশপুরে জমি নিয়ে বিরোধ: বাবার লাশ দাফনে প্রতিবন্ধী ছেলে ও তিন মেয়ের বাধা

ঝিনাইদহের মহেশপুরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধ বাবার মরদেহ দাফন করতে দিচ্ছেন না তাঁর নিজেরই বাকপ্রতিবন্ধী ছেলে ও তিন মেয়ে। শুক্রবার সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বৃদ্ধের দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি।

মারা যাওয়া ব্যক্তির নাম মোঃ মাহাবুর তরফদার (৮০)। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াত মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। অভিযোগ রয়েছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বৃদ্ধ বাবাকে দিয়ে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নিজেদের নামে নিয়ে নেন। শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পৌঁছালে মেজ ছেলে বাকপ্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে এসে দাফনকাজে বাধা দেন।

বঞ্চিত সন্তানদের সাফ কথা, তাঁদের প্রাপ্য জমির হিস্যা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেওয়া হবে না। এ সময় তাঁরা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ সময় ধরে তাঁদের বাবার সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে বাবার দেখা পাওয়ার অধিকার চেয়ে গত দুই বছর আগে আদালতে মামলাও দায়ের করেছিলেন রফিকুল তরফদার ও তাঁর তিন বোন।

তবে জোর করে জমি লিখে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাঁদের দাবি, তাঁরা কোনো চাপ দেননি; তাঁদের বাবা সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই দুই ছেলের নামে জমি রেজিস্ট্রি করে দিয়ে গেছেন।

এদিকে লাশ আটকে রাখার এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত সংকট কাটাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দফায় দফায় বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...