নেত্রকোনায় ফের গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

ঘটনার প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি সীমানাপ্রাচীর টপকে ব্যাংক কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। পরে গ্রিলের দরজার সামনে বোতল থেকে পেট্রল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, ভোরে সীমানাপ্রাচীর টপকে এক ব্যক্তি ব্যাংকের সামনের দরজার বাইরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। বিষয়টি টের পেয়ে কার্যালয়ে থাকা নৈশপ্রহরী দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সামনের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে এবং গ্রিলে আগুনের দাগ পড়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

