বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনে
বিজ্ঞাপন

সিলেটের রিসোর্টে সাবেক এমপির সভা, ১৭৫ জনের উপস্থিতির তথ্য

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
সিলেটের রিসোর্টে সাবেক এমপির সভা, ১৭৫ জনের উপস্থিতির তথ্য

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সভা করেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা অ্যাডভোকেট রনজিত সরকার।

রোববার (৮ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের ১৭৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়েছে পুলিশ।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন সভার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাতারগুলের ওই রিসোর্টে গিয়ে ঘটনার সত্যতা পায়।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, শিক্ষা সফরের কথা বলে গত ৮ নভেম্বরের জন্য রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন একজন আইনজীবী। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার সেখানে উপস্থিত হয়ে একটি ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। এরপর তিনি চলে যান।

রিসোর্টের ব্যবস্থাপক পারভেজ মোশারফ জানান, গত বুধবার অ্যাডভোকেট রুকনসহ দুজন রিসোর্টে এসে বুকিংয়ের বিষয়ে কথা বলেন এবং জায়গাটি ঘুরে দেখেন। পরে শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের অফিশিয়াল বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং নিশ্চিত করা হয়। ১৭৫ জনের দলের জন্য মোট ৫২ হাজার টাকা বিল নির্ধারণ করা হয়েছিল।

পারভেজ মোশারফ বলেন, শিক্ষা সফরে আসা দলটি দুপুর বা বিকেল তিনটার দিকে রিসোর্টে প্রবেশ করে। এরপর সামনের লেক ও মিনি ফুটবল মাঠে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। অনুষ্ঠানের জন্য প্যান্ডেল টাঙানো ও মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সব কার্যক্রম শেষে রাত আটটা, সাড়ে আটটা বা নয়টার দিকে তারা রিসোর্ট ছেড়ে চলে যান।

তবে রনজিত সরকার কখন রিসোর্টে এসেছিলেন, তা তারা জানেন না বলে জানিয়েছেন রিসোর্টের কর্মচারীরা। তারা রনজিত সরকারকে চিনতেন না বলেও দাবি করেছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে রনজিত সরকারের সভায় উপস্থিত থাকতে দেখা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...