আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রীতি গ্রুপের একটি কারখানায় লাগা আগুন প্রায় ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন কারখানার নিজস্ব কর্মীরা। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কারখানার ভবনের সর্বোচ্চ তলায় সুতার গুদামে (ইয়ার্ন স্টোর) আগুনের সূত্রপাত হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, ভবনের সর্বোচ্চ তলায় সুতা ও থ্রেড মজুত রাখার স্থানে আগুন লাগে। তবে কারখানার অভ্যন্তরীণ স্প্রিংকলার ব্যবস্থা সক্রিয় থাকায় এবং নিজস্ব অগ্নিনির্বাপণ দলের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার কর্মীরা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

