বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

সৈয়দপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধে ৫ জেলায় বন্ধ যান চলাচল

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
সৈয়দপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধে ৫ জেলায় বন্ধ যান চলাচল

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস ওয়াপদা মোড়ে উল্টো পথে দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় আরিফুল ইসলাম তাঁর মেয়ে সুপ্তিকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাসটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হয় তাঁর মেয়ে সুপ্তি।

পরে স্থানীয় লোকজন আহত সুপ্তিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সুপ্তি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা রুমানা আক্তার ওই বিদ্যালয়ের শিক্ষিকা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...