খুন, ডাকাতি ও অপহরণসহ ১৭ মামলার আসামি হাওরের হযরত ডাকাত গ্রেপ্তার

পুলিশ জানায়, বুধবার রাতে ছিলনী সেতু এলাকায় হযরত আলী ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে গিয়ে আত্মগোপন করেন।
রাতভর কাকটেঙ্গুর গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁকে না পাওয়ায় দিনের বেলাও অভিযান অব্যাহত রাখে পুলিশ। পরে দুপুর আড়াইটার দিকে গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সারাদেশ থেকে আরও পড়ুন

