বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন সাবেক ইউপি সদস্য, মোটরসাইকেলের ধাক্কায় গেল প্রাণ

দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা দুই তরুণও পড়ে গিয়ে কিছুটা আহত হয় বলে জানান শাহজাহান কবীর। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ক্ষুব্ধ জনতা তাদের আটকে রাখেন।
খবর পেয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘শাহাপুর মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্য মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সারাদেশ থেকে আরও পড়ুন

