ক্ষমতার অপব্যবহার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড ও প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে কালাই উপজেলার প্রায় ৩ হাজার ৩০০ কৃষক লাভবান হবেন। ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মগুরুদের জন্যও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
আব্দুল বারী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতি শ্রেণির ৩ জন করে মোট ১৫ জন নারী শিক্ষার্থীকে সাইকেল প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার ও এক রঙের স্কুল ড্রেস দেওয়া, প্রতিটি প্রাইমারি স্কুলে প্যাড বিতরণের জন্য ৪১ হাজার কোটি টাকার প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।
সভায় আরও বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম আকন্দ, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম ও রফিকুল ইসলাম টুকু চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার প্রমুখ।

