বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

সিডরের স্মৃতি নিয়ে কপ-৩১ এর মঞ্চে বরগুনার মুন্না

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম
সিডরের স্মৃতি নিয়ে কপ-৩১ এর মঞ্চে বরগুনার মুন্না

বরগুনাকে কেন্দ্র করে যাত্রা শুরু হলেও বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও রাজধানী ঢাকায় বিস্তৃত হয়েছে সংগঠনটির কার্যক্রম। এর সঙ্গে যুক্ত রয়েছেন এক হাজারের বেশি তরুণ স্বেচ্ছাসেবক। তাঁরা জলবায়ু ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নিরাপদ পানি, কিশোরী ও নারীদের স্বাস্থ্যসুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করছেন।

স্থায়ী ও উঁচু বাঁধ নির্মাণ না করায় প্রতিনিয়ত ভাঙছে বামনা উপজেলার রামনা ও চলাভাঙ্গা গ্রাম। ছবি: আজকের পত্রিকা
স্থায়ী ও উঁচু বাঁধ নির্মাণ না করায় প্রতিনিয়ত ভাঙছে বামনা উপজেলার রামনা ও চলাভাঙ্গা গ্রাম। ছবি: আজকের পত্রিকা

তৃণমূল পর্যায়ে অর্জিত অভিজ্ঞতাকে জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণী আলোচনার সঙ্গে যুক্ত করতেও সক্রিয় মুন্না। বিভিন্ন জাতীয় ও যুবভিত্তিক উদ্যোগে নেতৃত্ব ও প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করছেন তিনি। ২০২৬ সালে লোকাল কনফারেন্স অব ইয়ুথ বাংলাদেশের যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক নেতৃত্বের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল বিভাগের সভাপতি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ অ্যাডভাইজরি প্যানেলের সদস্য এবং কান্ট্রি ম্যানেজমেন্ট টিমে যুব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসব দায়িত্বের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন, যুবসমাজের অংশগ্রহণ, যোগাযোগ ও নীতিনির্ধারণী আলোচনায় কাজ করার সুযোগ তৈরি হয়েছে তাঁর। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়নের শিক্ষার্থী হিসেবেও মাঠপর্যায়ের বাস্তবতা, জলবায়ু সংকটের তথ্য এবং ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতা গণমাধ্যমের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে আগ্রহী মুন্না।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...