বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে
বিজ্ঞাপন

প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়ি সাজিয়ে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়ি সাজিয়ে বিদায় সংবর্ধনা

বাগেরহাটের মোরেলগঞ্জে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব ও ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদকে ঘোড়ার গাড়ি সাজিয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) মোরেলগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদায়ি শিক্ষক হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি শিক্ষক সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে তিনি শিক্ষক সমাজের অধিকার ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মো. শেফাইনুর আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রাসেল মোল্লা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারমিন খাতুন এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হোসনে আরা হাসি।

অনুষ্ঠানে বিদায়ি প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা আমার কাছে শুধু পেশা ছিল না এটি ছিল ভালোবাসা, দায়িত্ব ও মানুষ গড়ার এক মহৎ ব্রত। শিক্ষার্থীদের শ্রদ্ধা, সহকর্মীদের সহযোগিতা এবং শিক্ষা পরিবারের ভালোবাসা আমাকে প্রতিটি মুহূর্তে অনুপ্রাণিত করেছে। আজকের এই আয়োজন ও সম্মান আমার জীবনের এক স্মরণীয় প্রাপ্তি হয়ে থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...