দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহা

সার্জেন্ট সাবিহা ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের নিকাহনামায় দেখা গেছে, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজী অফিসে তাদের বিয়ে হয়। কাজী মো. জিল্লুর রহমান তাদের বিয়ে পড়ান। নিকাহনামায় দেনমোহরের পরিমাণ ২ লাখ টাকা উল্লেখ আছে। এর মধ্যে একটি স্বর্ণের নাকফুল ও একটি ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধ। আর বাকি রয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।
কিন্তু বিবাহবিচ্ছেদের সময় ৫০ লাখ টাকা আদায়ের কারণ জানতে চাইলে সাইফুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি। বিষয়টি নিয়ে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কোনো প্রশ্নের জবাব না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। বিবাহ বিচ্ছেদের সময় সার্জেন্ট সাবিহাকে অর্ধকোটি টাকা দেওয়ার বিষয়ে জানতে তার সঙ্গেও মোবাইলে যোগাযোগ করা হয়। তিনি বলেন, প্রাক্তনকে নিয়ে এখন কিছু বলবেন না। সময় হলেই সবকিছু জানাবেন।

