বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ফেসবুক-টিকটকে ভিউয়ের নেশায় মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে স্ট্যান্টবাজি

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম
ফেসবুক-টিকটকে ভিউয়ের নেশায় মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে স্ট্যান্টবাজি

মহাসড়কে মোটরসাইকেলের সামনের চাকা তুলে হুইলিং, দ্রুতগতিতে রেসিং এবং পাশাপাশি একাধিক মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করছেন তরুণেরা। স্থানীয় ও আশপাশের এলাকার উঠতি বয়সী তরুণেরা এসব ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

স্টান্টবাজির দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতাও রয়েছে। কেউ মোটরসাইকেল চালানোর সময় ভিডিও ধারণ করছেন, আবার কেউ সড়কের পাশে দাঁড়িয়ে ভিডিও করছেন। পরে এসব ভিডিও ফেসবুক ও টিকটকে প্রকাশ করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও করছেন অনেকে।

স্টান্টবাজির সময় মহাসড়কে স্বাভাবিক যান চলাচল অব্যাহত থাকে। মোটরসাইকেলচালকদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকির পাশাপাশি বিপরীত ও একই পথে চলাচলকারী যানবাহনের যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সড়কের পাশে উৎসুক তরুণদের জটলাও পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...