বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ
বিজ্ঞাপন

তিন সীমান্ত হাটে সুনসান নীরবতা

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ এএম
তিন সীমান্ত হাটে সুনসান নীরবতা

সম্প্রতি সদরের ডলুরা ও দোয়ারাবাজারের বাগানবাড়ি বর্ডার হাট ঘুরে দেখা যায়, পাহাড়ি এলাকায় হাটের টিনশেড স্থাপনাগুলো আছে। প্রতিটি হাটে দুই দেশের ২৫ জন করে ৫০ জন কার্ডধারী স্থানীয় বাসিন্দা ব্যবসা করার সুযোগ পেতেন। হাটে স্থানীয় পর্যায়ে উৎপাদিত ফলমূল, শাকসবজি, মসলা, বনজ সম্পদ, কুটিরশিল্প, কৃষিজাত যন্ত্রপাতি, তৈরি পোশাক, প্রসাধনসামগ্রী, গৃহস্থালির পণ্য বেচাকেনা হতো।

বাগানবাড়ি বর্ডার হাটের বাংলাদেশ অংশের প্রবেশদ্বার তালাবদ্ধ থাকলেও কাঁটাতারের বেষ্টনী পার হয়ে ফুটবল খেলতে দেখা যায় স্থানীয় কিশোরদের। সীমান্তবর্তী লোকজন, ব্যবসায়ী, শ্রমিক—সবার চাওয়া, দুই দেশের আলোচনা-পর্যালোচনার মাধ্যমে আবার খোলা হোক হাটের সীমান্ত দুয়ার। এতে স্থানীয়দের উৎপাদিত ফসল বিক্রির সুযোগ তৈরির পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পরিবহন ও শ্রমনির্ভর কর্মসংস্থানের পথ সুগম হবে।

সীমান্তঘেঁষা ডলুরা গ্রামের হযরত আলীর স্ত্রী সাধনা বেগম বলেন, ‘আমরার মাইনষে সবজি-সাবজাসহ অনেক কিছুই বেচত। ভারতের মানুষে বিভিন্ন জিনিস নিয়া আইত। এই সব মালামাল কম দামে কিনতে পারতাম আমরা। এই বাজারটা চালু হইলে ভালা।’

ডলুরা গ্রামের আফতাব উদ্দিন ও মহরম আলী জানিয়েছেন, এই হাটে ভারতীয় অনেক পণ্য সস্তায় পাওয়া যেত। এখানকার উৎপাদিত সবজি ভারতীয়দের কাছে দ্বিগুণ দামে বিক্রি করেছেন কৃষক। ব্যবসার পাশাপাশি অনেকে শ্রমিক হিসেবে কাজ করে আয়-রোজগার করতে পেরেছেন। বর্ডার হাট ঘিরে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার সৃষ্টি হয়েছিল। পুনরায় বর্ডার হাট চালুর দাবি জানিয়ে তাঁরা বলেন, এই হাট চালু হলে সীমান্তে আবার প্রাণের সঞ্চার হবে।

বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, সীমান্তবাসীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার সুযোগ তৈরি করে দিয়েছিল বর্ডার হাট। এই হাটে শুল্কমুক্ত পণ্য কেনাবেচার সুযোগ ছিল। জেলার তিন হাটে অন্তত কয়েক হাজার মানুষ লাভবান হয়েছিল। চব্বিশের ৫ আগস্টের পর তা বন্ধ হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তাই হাটগুলো দ্রুতই চালু করা দরকার।

এই ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ বলেন, ‘হাটগুলো কোন পর্যায়ে আছে, এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমরা জানিয়ে দিয়েছি। বর্ডার হাট চালু হবে—এ রকম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এটা সরকারের সম্পূর্ণ নীতিগত সিদ্ধান্ত।’

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বর্ডার হাট বিষয়টি আন্তর্জাতিক। হাটের গুরুত্ব বিবেচনায় উচ্চপর্যায়ে পর্যবেক্ষণের পাশাপাশি আলোচনা হচ্ছে। দেখা যাক, কী হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...