বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনা
বিজ্ঞাপন

চুয়েটে পরীক্ষা শুরু, ক্যাম্পাসে প্রবেশ করতে না পারা ভিসির আপত্তি

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম
চুয়েটে পরীক্ষা শুরু, ক্যাম্পাসে প্রবেশ করতে না পারা ভিসির আপত্তি

পরীক্ষায় অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান নাফি বলেন, তাঁরা অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে মেনে নেননি। শিক্ষকদের কাছে খোলা চিঠি দিয়ে তাঁরা ক্লাস-পরীক্ষা শুরু করতে চেয়েছিলেন। শিক্ষকেরাও তাঁদের ক্লাস শুরু করার আহ্বান জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তাঁরা পরীক্ষা দিয়েছেন। অধ্যাপক সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলবে। পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে একাডেমিক কার্যক্রমও চলবে।

এ বিষয়ে চুয়েটের উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান বলেন, চুয়েটে পরীক্ষা শুরু হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তথ্যমতে, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষকেরা, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...