সন্তান না হওয়ায় ভাঙল সংসার: তিন শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, স্বনির্ভর হতে চান ইতি

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে রনি খান আবার ইতিকে ফিরিয়ে নিয়েছেন বলে একটি তথ্য ছড়িয়ে পড়লেও ইতির পরিবার সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া গুঞ্জন বলে নিশ্চিত করেছে।
বর্তমান মানসিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জান্নাতুল ইতি আক্তার বলেন, ‘আমি এখন মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি। তাই বিয়ে নিয়ে এখন আর কোনো কথা বলতে বা এই দিকে এগোতে চাচ্ছি না। সবার কাছে আমার একটাই অনুরোধ—আমার সাথে যা হয়েছে, তা যেন আর কোনো নারীর সাথে না ঘটে।’
তিনি জানান, ভবিষ্যতে কখনো জীবনসঙ্গী নির্বাচনের সুযোগ এলে তিনি এমন কাউকে বেছে নেবেন, যিনি তাঁর পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকবেন এবং মানসিক চাপ দেবেন না। আপাতত অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নিজের পায়ে দাঁড়াতে চান তিনি।
ইতির বাবা রিকিম আলী সরদার বলেন, মেয়ের সুখের আশায় তিনি জমি বন্ধক রেখে ও কৃষিঋণ নিয়ে জামাইয়ের সংসারে সাধ্যমতো সহায়তা করেছেন। এরপরও সংসার ভেঙে যাওয়ায় পরিবার হতাশ। তবে মেয়ের পরবর্তী জীবনের সিদ্ধান্তের বিষয়ে ইতির মতামতকেই চূড়ান্ত হিসেবে মেনে নেবে পরিবার।

