বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের অর্থ আত্মসাৎ মামলা: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের অর্থ আত্মসাৎ মামলা: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে

এ ঘটনায় মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী ২০১৪ সালের ২০ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন। পরে আদালতের নির্দেশে দুদক তদন্ত শুরু করে।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল রুহুল আমিনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলন করেন। এ ছাড়া আরও ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য পাঁচটি চেক ইস্যু করার তথ্যও মামলার এজাহার ও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

দুদকের বিশেষ পিপি মোকাররম হোসাইন জানান, আলোচিত এ মামলায় ৩০ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন আদালত।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...