ছাত্রদল থেকে ববির ১৩ নেতা বহিষ্কার

সূত্রগুলো আরও জানিয়েছে, আগের দিন বৃহস্পতিবার উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করেছেন আজমাইনের অনুসারী সহসভাপতি ইমরান হোসেন। তখন উপস্থিত অন্য ছাত্রদল নেতাকর্মীরা ইমরানকে বাধা দেন। দুই দিনের ঘটনার জেরে শনিবার ১৩ জনকে বহিষ্কার করেছে ছাত্রদল। তবে কর্মকর্তাদের হেনস্তাকারীদের কেউ বহিষ্কার হননি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্ত ইসলাম আরিফ বলেন, কমিটি গঠনের পর থেকে ১২ জন নিষ্ক্রিয় থাকায় হাইকমান্ড তাদের বহিষ্কার করেছে। অপরদিকে আজমাইন সাকিব শৃঙ্খলা ভঙ্গ করায় বহিষ্কার করা হয়েছে। সে সংগঠনের সিনিয়র এক নেতার সঙ্গে দুর্ব্যবহার করেছে। কর্মকর্তাদের হেনস্তাকারী ছাত্রদল নেতারা মব করেননি; বরং আওয়ামী ফ্যাসিস্টের পক্ষে তৎপরতা চালানো কর্মকর্তাদের প্রতিহত করা হয়েছে বলে মন্তব্য করেন শান্ত।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ বলেন, সাকিব পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হুমায়ুনকে রক্ষা করতে গিয়ে ফেঁসে গেছে। বহিষ্কৃত অপর ১২ জন যে অপরাধ করেছে, তার চেয়ে বেশি অপরাধী সাকিব।

