বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন

পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২১, জব্দ মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক২৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম
পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২১, জব্দ মোটরসাইকেল

পাথরঘাটায় মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ২১ জনকে আটক করার পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং তাদের অপরাধের রেকর্ড যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে জব্দ করা মোটরসাইকেলগুলোর প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় কিশোর গ্যাংয়ের আনাগোনা চোখে পড়ছিল। মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ অত্যন্ত কঠোর। এসব অপকর্মে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি আরও স্পষ্ট করেন, অপরাধীদের শনাক্ত করে আইনের মুখোমুখি করতে পুলিশের এই বিশেষ তৎপরতা সামনেও অব্যাহত থাকবে। পাথরঘাটার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ নাগরিকদের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ শক্ত অবস্থানে থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...