বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

যুবলীগ নেতার হত্যা ঘিরে কালকিনিতে তাণ্ডব, অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম
যুবলীগ নেতার হত্যা ঘিরে কালকিনিতে তাণ্ডব, অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর-আগুন

মাদারীপুরের কালকিনিতে যুবলীগ নেতা তাইজুল সরদার হত্যাকাণ্ডের জেরে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ সময় একাধিক বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দী গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।

নিহত তাইজুল সরদার । ছবি: পারিবারিক সূত্রে পাওয়া
নিহত তাইজুল সরদার । ছবি: পারিবারিক সূত্রে পাওয়া

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকালে তাইজুল সরদার বোরকা পরে মিলন সরদার ও তার অনুসারীদের ওপর হামলার উদ্দেশ্যে এসেছিলেন বলে স্থানীয়দের ভাষ্য। পরে স্থানীয়রা তাকে প্রতিহত করেন। ওই ঘটনায় তাইজুল সরদার নিহত হন। তার মৃত্যুর পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি : এশিয়া পোস্ট
হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ছবি : এশিয়া পোস্ট

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় একাধিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বিভিন্ন বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ রয়েছে। কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরবাড়ি ও মালামালের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগে রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...