বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে
বিজ্ঞাপন

কিশোরকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম
কিশোরকে অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে ১৭ বছর বয়সি এক কিশোরকে অপহরণ, যৌন নির্যাতন, অশ্লীল ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে করা মামলায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাতে নগরের হালিশহর থানার কে-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মোয়াজ্জেম যুবদলের সংগঠক হিসেবে পরিচয় দেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোয়াজ্জেম অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফিসংক্রান্ত মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি। মামলার প্রধান আসামি নূর হোসাইন নূর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ১৭ বছর বয়সি ওই কিশোর হালিশহর থানায় মামলা করেন। তিনি নগরের ল মার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে কাজ করতেন। এজাহারে অভিযোগ করা হয়, গত ২৩ আগস্ট সন্ধ্যায় হালিশহরে বাসায় ফেরার পথে নূর হোসাইন নূর (৩৮) ও মোয়াজ্জেম তাকে ডেকে কাছে নেন। পরে তাকে জোর করে ফইল্ল্যাতলী বাজারসংলগ্ন মেডিসিন বাজারের একটি ভবনের ওপরতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তার মুখ ও হাত-পা বেঁধে ফেলা হয়।

এজাহারের ভাষ্য অনুযায়ী, মোয়াজ্জেম ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সেখানে পাহারা দেন। এ সময় নূর হোসাইন নূর ওই কিশোরের অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে তাকে যৌন নির্যাতন করা হয় এবং ঘটনা কাউকে জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরদিন ২৪ আগস্ট রাত ১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...