বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

ডেকোরেটরের কাজে গিয়ে তিন যুবকের মদ্যপান, দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম
ডেকোরেটরের কাজে গিয়ে তিন যুবকের মদ্যপান, দুজনের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন।

নিহতরা হলেন দিঘলীয়া গ্রামের গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৫) ও মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮)। তাদের মধ্যে মনোতোষ শনিবার ঢাকার পপুলার হাসপাতালে এবং কৃষ্ণকান্ত রোববার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ জানান, দুর্গাপূজা উপলক্ষে তার ভাইসহ তিনজন পাশের খাগবাড়ি গ্রামে ডেকোরেটরের কাজ করতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মিলে মদ্যপান করেন। কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে কৃষ্ণকান্তকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ করেননি।

মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, পূজার ডেকোরেশনের কাজে গিয়ে তার ভাই তরলজাতীয় কিছু পান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চরণ বাগচী বলেন, দুর্গাপূজার সময় সমবয়সী চার-পাঁচজন তরুণ তরলজাতীয় কিছু পান করে অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। একজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহামুদ বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। এ বিষয়ে তারা অবগত নন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...