বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: পুলিশ হেফাজতে এমপিপুত্র, চলছে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: পুলিশ হেফাজতে এমপিপুত্র, চলছে জিজ্ঞাসাবাদ

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যাকাণ্ডে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে (৫০) হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।

গতকাল সোমবার রাতে গুরুদাসপুরের ভাড়া বাসা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

নাটোর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, মিন্টুকে নাটোর ডিবি পুলিশ হেফাজতে রেখে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পেলে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তবে ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের বিষয়টি দেশ জুড়ে আলোচনায় থাকায় নিরপেক্ষ ও দায়িত্বশীলতার সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা।

এদিকে ছাত্রদল নেতা শাকিলের মৃত্যুর পর আজ মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য আব্দুল আজিজ দলীয় নেতা-কর্মীদের নিয়ে তাঁর বাড়িতে যান। এ সময় শাকিলের বাবা রবিউল করিম, তাঁর তশরী বেগম ও স্ত্রী হাফসা শারমিন ও বোন শাকিলাকে সান্ত্বনা দেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাংসদ নিহত শাকিলের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে গতকাল সোমবার রাতে ছাত্রদল নেতা শাকিল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও তাঁর মরদেহে এখনো বাড়িতে পৌঁছেনি। কেন্দ্রীয় ছাত্রদল তাঁর মরদেহটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন। আজ বাদ আছর জানাজা নামাজ শেষেই মরদেহ পরিবারকে হস্তান্তর করবে বলে জানায় শাকিলের পরিবার।

পরিবারটির পক্ষ থেকে আরও জানানো হয়, লাশ সন্ধ্যার আগে বা পরে বাড়িতে মরদেহ পৌঁছালে বাদ এশা গুরুদাসপুর সরকারি বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ মাঠে শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে সংসদ সদস্য আব্দুল আজিজসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। পরে পুরানপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এই খুনের বিষয়ে গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ছাত্রদল নেতা শাকিল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় কালো ব্যাচ ধারণ, বিক্ষোভ সমাবেশ এবং শুক্রবার ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া খায়ের তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...