চাঁদার দাবিতে হুমকি স্বাস্থ্য কর্মকর্তা ও আইনজীবী নেতাদের, আটক ২

পাইকগাছা থানায় দেওয়া লিখিত অভিযোগে আহসানারা বিনতে আহমেদ উল্লেখ করেন, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে কলদাতা তাঁকে হুমকি দেন। তাঁকে বলা হয়, ‘হয় অর্থ, নয় রক্ত’—দুটির যেকোনো একটি দিতে হবে।
অভিযোগে আরও বলা হয়, টাকা না দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া এবং খুন-জখম করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ওসি আব্দুল আওয়াল কবীর বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়া আসলাম শিকদারকে নজরদারিতে রাখা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তিনি ফোনে হুমকি দিয়েছিলেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

