প্রশাসনিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম আরও বলেন, আহতদের জন্য আর্থিক সহযোগিতা, পুনর্বাসন, পরিবারের সহায়তা এবং সামাজিক ও রাজনৈতিক সুরক্ষা প্রয়োজন। একটি দলের পক্ষে যতটা সম্ভব, রাষ্ট্রের পক্ষে তার চেয়ে অনেক বেশি করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক কাজ করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের এখন সেগুলো দেখভাল করা দরকার।
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘তাঁরা এই দেশের বীর। তাঁদের বীরত্বের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যা কিছু করতে পারছি, স্বপ্ন দেখছি, তাঁদের কারণেই সম্ভব হয়েছে। তাঁদের যেন কখনো ভুলে না যাই। তাঁরা হয়তো বাকিদিনগুলোতে সুস্থ জীবন ফিরে পাবেন না। রাষ্ট্র হিসেবে, জনগণ হিসেবে তাঁদের পাশে থাকতে হবে।”
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী নাবিলা তাসনিদ, নির্বাহী কমিটির সদস্য আলী নাসের খান এবং গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেজবাহ উপস্থিত ছিলেন।

