বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল চাটমোহর, বাম্পার ফলনের হাতছানি

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম
আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল চাটমোহর, বাম্পার ফলনের হাতছানি

কৃষি দপ্তর জানায়, প্রতিবছর হান্ডিয়াল, নিমাইচড়া ও ছাইকোলা ইউনিয়নের যেসব এলাকা পানিতে নিমজ্জিত থাকত, সেসব এলাকার বড় একটি অংশ এবার চাষের আওতায় এসেছে। বন্যার পানি আগেভাগে নেমে যাওয়ায় নতুন করে জমিতে আমন ধান রোপণ সম্ভব হয়েছে।

সরেজমিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা যায়, বাতাসে দোল খাওয়া আমন ধানের শিষে সোনালি আভা ফুটতে শুরু করেছে। নভেম্বরের প্রথম সপ্তাহে ধান কাটা শুরু হবে বলে জানিয়েছেন কৃষকেরা। নবান্নের প্রস্তুতি হিসেবে কেউ কাস্তেতে শান দিচ্ছেন, কেউ মাথাল প্রস্তুত করছেন, আবার কেউ ধানের গোলা মেরামতে ব্যস্ত সময় পার করছেন। ভালো ফলনের আশায় তাঁদের মধ্যে আনন্দ দেখা গেছে।

ছবিটি হরিপুর ইউনিয়নের হরিপুর বিল থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা
ছবিটি হরিপুর ইউনিয়নের হরিপুর বিল থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, চলনবিল অধ্যুষিত খলিশাগাড়ী বিলে তিনি ১৫ বিঘা জমিতে ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-১০৩ জাতের আমন ধান চাষ করেছেন। বিঘাপ্রতি ২০ মণ ধান পাওয়ার আশা করছেন তিনি। তবে ভালো ফলনের পাশাপাশি ধানের ন্যায্যমূল্য পেলেই লাভবান হবেন বলে মনে করেন এই কৃষক।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...