বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম
সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪

মুন্সীগঞ্জে গত সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছেন। বেপরোয়া ওভারটেকিং, অতিরিক্ত গতি, চালকের ক্লান্তি ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য তুলে ধরেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে রোড শো বের করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম নূর হোসেন নির্ঝর, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন পিপিএম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন এবং মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং নিরাপদ সড়ক চাই-এর মুন্সীগঞ্জ শাখার সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সড়ক দুর্ঘটনা কেবল একজন মানুষের প্রাণহানি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ ও জীবিকা। অনেক ক্ষেত্রে একজন মানুষের আয়ের ওপর পুরো পরিবার নির্ভরশীল থাকে। তাই দুর্ঘটনার কারণ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...