গাজীপুরে ধর্ষণ মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঘটনার পর ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা গাজীপুর সদর হাসপাতালে সম্পন্ন হয়। পরবর্তী সময়ে মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে এ দণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু তাহের নয়ন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিচারক এ রায় দিয়েছেন। এ রায়ের মধ্য দিয়ে ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন বলে আমরা মনে করি। পলাতক আসামিকে আইনের আওতায় এনে দণ্ড কার্যকর করা এখন জরুরি। আমরা আশা করি, আসামিকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

