বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে
বিজ্ঞাপন

পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে ঘুষি, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ এএম
পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষককে ঘুষি, শিক্ষার্থীদের বিক্ষোভ

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। এ সময় দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান অন্যের খাতা দেখে লেখার চেষ্টা করলে শিক্ষক আল-আমিন তাকে বাধা দেন। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফারহান শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করে এবং তাকে ঘুষি মারে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা অভিযুক্ত শিক্ষার্থীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠ ও চত্বরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিক্ষোভ দীর্ঘ সময় ধরে চলায় বিদ্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চুনারুঘাট থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাব ও রিজার্ভ ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ জানায়, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং বিষয়টি যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী ও সহকারী পুলিশ সুপার রাফিউর রহমানের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...