বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগনতুন বছরে ভ্রমণের ৭ ট্রেন্ড
বিজ্ঞাপন

নওগাঁয় ১৪ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম
নওগাঁয় ১৪ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

গৃহিণী নার্গিস আক্তার বলেন, জোতবাজার থেকে বাড়িতে ফিরতে খুব কষ্ট হয়। চার্জার ভ্যান কিংবা অটোরিকশার ঝাঁকুনিতে কোমরে ব্যথা হয়। তারপরও প্রয়োজনের তাগিদে যাতায়াত করতে হচ্ছে। অনেক বছর ধরে রাস্তাটি খানাখন্দে ভরে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

অটোরিকশাচালক সিরাজুল ইসলাম বলেন, ‘এই সড়কের বিভিন্ন অংশে ইট উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ঝাঁকুনির কারণে যাত্রীরা যেতে চায় না। জীবিকার তাগিদে অনেক কষ্ট করে গাড়ি চালাতে হয়।’

নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, সড়কটিতে আগে ইটের সোলিং করা হয়েছিল। এখন বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ কমাতে সড়কটি পাকাকরণ করা অত্যন্ত জরুরি।

এ বিষয়ে জানতে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, সড়কটি পাকাকরণের চেষ্টা চলছে। বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের হওয়ায় আগে সংস্থাটিকে মাটির কাজ করতে হবে। এরপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি পাকা করবে। এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জটিলতায় কাজটি করতে দেরি হচ্ছে। তবে দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...