বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগপ্রেমের বিয়ে বিচ্ছেদে স্মৃতিভ্রষ্ট, ‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবীআগের অবস্থানেই বাংলাদেশ, ব্রাজিলের অবনতিক্যারিয়ার গড়ুন ব্যাংক এশিয়ায়, স্নাতক পাসেই আবেদনের সুযোগট্রাম্প-পুতিন-সি’র ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতেঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রীহৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কীসোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাবপত্ররাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ভোলা জেনারেল হাসপাতাল: ৫ বছরেও চালু হয়নি আইসিইউ, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ এএম
ভোলা জেনারেল হাসপাতাল: ৫ বছরেও চালু হয়নি আইসিইউ, ভোগান্তি

হাসপাতালে আইসিইউ ইউনিট বন্ধ থাকায় ভোলার মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য বরিশাল কিংবা ঢাকায় নিয়ে যেতে হচ্ছে। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে গত বুধবার দুপুরে হাসপাতালের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান সদর উপজেলার বাসিন্দা নয়ন। তাঁর দাবি, ২৬ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে তাঁর অসুস্থ বাবাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং আইসিইউ সেবা না থাকায় তাঁর বাবার মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতি যেন অন্য কোনো রোগীর পরিবারকে মোকাবিলা না করতে হয়, সে জন্য হাসপাতালে দ্রুত আইসিইউ ও সিসিইউ চালুর দাবি জানান তিনি।

আরেক রোগীর স্বজন মো. আরিফ বলেন, গত বছরের শেষ দিকে তাঁর এক আত্মীয় হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে রাতে হাসপাতালে নিয়ে আসেন তিনি। চিকিৎসকেরা তখন আইসিইউতে নেওয়ার কথা জানান। কিন্তু হাসপাতালে সেই ব্যবস্থা না থাকায় রোগীকে দ্রুত বরিশালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বরিশালে নেওয়ার পথেই রোগীর মৃত্যু হয়। ভোলার হাসপাতালে আইসিইউ চালু থাকলে হয়তো রোগীকে বাঁচানো যেত বলে মনে করেন আরিফ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...