বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে
বিজ্ঞাপন

জামালপুরের রহস্যময় ‘গায়েবী মসজিদ’

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পিএম
জামালপুরের রহস্যময় ‘গায়েবী মসজিদ’

গাছপালায় ঘেরা নির্জন পরিবেশ। তার মাঝেই জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে আছে এক গম্বুজের একটি প্রাচীন মসজিদ। নেই কোনো নির্মাণ শিলালিপি, নেই প্রতিষ্ঠার সুনির্দিষ্ট সাল-তারিখও। অথচ স্থানীয় মানুষের কাছে এটি ‘গায়েবী মসজিদ’ নামে পরিচিত। নাম, নির্মাণকাল ও প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে লোকমুখে রয়েছে নানা গল্প ও জনশ্রুতি। সেই রহস্য আর ধর্মীয় বিশ্বাসের টানেই দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের এই মসজিদে।

মসজিদটির দেয়াল ও ছাদে রয়েছে প্রাচীন নির্মাণশৈলীর ছাপ। দুই পাশের জানালা এবং সামনের ছোট প্রবেশদ্বার স্থাপনাটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তবে ঠিক কবে, কারা এবং কীভাবে এটি নির্মাণ করেছেন, সে বিষয়ে কোনো লিখিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত রয়েছে নানা বর্ণনা।

স্থানীয়রা জানান, পঞ্চদশ শতাব্দীতে সুলতানি আমলে কয়েকজন মুসলিম ধর্মপ্রচারক যমুনা নদীর তীরবর্তী এই এলাকায় আসেন। তারা এখানে খানকাহ ও মসজিদ স্থাপন করে ইসলাম প্রচার শুরু করেন। তাদের মাধ্যমেই আশপাশের জনপদে ইসলামের আলো ছড়িয়ে পড়ে বলে বিশ্বাস স্থানীয়দের। তবে মসজিদটি ঠিক কত বছরের পুরোনো, তা নিশ্চিত করে বলতে পারেন না কেউ।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমার দাদা, তার দাদা এভাবে কয়েক পুরুষ ধরে আমরা এখানে আছি। কিন্তু মসজিদটি ঠিক কত দিনের পুরোনো, তা কেউ বলতে পারে না। অনেক পুরোনো বলেই আমরা জানি। এলাকায় এটি গায়েবী মসজিদ নামেই বেশি পরিচিত।

মসজিদটি ঘিরে রয়েছে আরও কিছু লোককথা। স্থানীয় রুকন জানান, একসময় এখানে দুটি সাপ ছিল, যা আমাদের আগের লোকেরাও দেখেছেন। সাপ দুটি কখনো কারও ক্ষতি করেনি বলে শুনেছি। পরে একটি সাপ মেরে ফেলার পর আর তাদের দেখা যায়নি। আগে পুরো জায়গাটাই জঙ্গলে ঢাকা ছিল। জঙ্গল পরিষ্কার করার পর মসজিদটি মানুষের সামনে আসে। তবে কে বা কারা প্রথম এটি খুঁজে পান, তা আমরা জানি না।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...