আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে হাসপাতালে যুবকের অবস্থান

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী বলেন, ভোলা সদর হাসপাতালে আইসিইউ শয্যা থাকলেও জনবল সংকটে তা চালু হচ্ছে না। এ ছাড়া হাসপাতালটিতে ৬০ জন চিকিৎসকের পদ থাকলেও গড়ে ২০ জনেরও কম চিকিৎসক দায়িত্ব পালন করেন। কখনো কখনো এ সংখ্যা ১০ জনে নেমে আসে বলে অভিযোগ করেন তিনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, ‘ছয় শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হলেও পর্যাপ্ত জনবল ও চিকিৎসাসামগ্রীর অভাবে এটি চালু করা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে এখনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।’
সারাদেশ থেকে আরও পড়ুন

