স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

মুঠোফোনে ভুক্তভোগী নারী বলেন, স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে হযরত আলী নিয়মিত তাঁদের বাড়িতে আসতেন। ঘটনার দিনও কয়েকবার বাড়িতে যান। একপর্যায়ে স্বামীকে মুক্ত করার কথা বলে তাঁকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরে বিছানায় ফেলে দেন বলে অভিযোগ করেন ওই নারী।
ভুক্তভোগী জানান, নিজের নিরাপত্তার কথা ভেবে আগে থেকেই মুঠোফোনে ভিডিও ধারণ চালু রেখেছিলেন তিনি। কোনো দুর্ঘটনা ঘটলে যেন সেটি প্রমাণ হিসেবে কাজে লাগে, সে আশঙ্কা থেকেই ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ওই নারী আরও বলেন, তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। স্বামীকে মুক্ত করতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন। পরে আইনজীবীর মাধ্যমে গত সোমবার তাঁর স্বামীর জামিন হয়। অভিযুক্ত হযরত আলীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। পাশাপাশি তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন।

