বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

থমথমে আশুলিয়া, ১৩ পোশাক কারখানা বন্ধ

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম
থমথমে আশুলিয়া, ১৩ পোশাক কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই আশুলিয়ার কাঠগড়া বাজার ও নয়াপাড়া এলাকার বিভিন্ন পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মুখোমুখি অবস্থান চলছে।

জানা যায়, সকাল ৮টার পর থেকে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় কন্টিনেন্টাল, এআর জিন্স ও সিডব্লিউএসহ বেশকিছু কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ ও এআর জিন্সের পক্ষ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩টি কারখানা বন্ধের খবর পাওয়া গেছে।

কারখানাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

শিল্প পুলিশ-১-এর অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমার কাছে তথ্য রয়েছে, ছয়টির মতো কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...