বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

সিলেট বোর্ডে শতভাগ পাস করেছে যে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম
সিলেট বোর্ডে শতভাগ পাস করেছে যে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীন ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। এ বছর বোর্ডের অধীন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। বোর্ডে সামগ্রিক পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ বলে জানানো হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস বেগম।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৭২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৩৬ হাজার ৫৯৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।

শতভাগ পাস করা ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো সিলেট ক্যাডেট কলেজ, শাহজালাল এনজিএফএফ স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ, শমসেরনগর, ছাতিন বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজ, হাজী আব্দুল হাকিম হাইস্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল ভিশন কলেজ।

প্রতিষ্ঠানভিত্তিক তথ্যে দেখা গেছে, সিলেট ক্যাডেট কলেজ থেকে ৫০ জন, শাহজালাল এনজিএফএফ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩১ জন, বিএএফ শাহীন কলেজ, শমসেরনগর থেকে ২৩৮ জন, ছাতিন বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, হাজী আব্দুল হাকিম হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে একজন এবং আইডিয়াল ভিশন কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নেন। এসব প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন।

অন্যদিকে, সিলেট শিক্ষা বোর্ডের অধীন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি।

এ বছর সিলেট বোর্ডে পাসের হার গত বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে। ছাত্রীদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ, আর ছাত্রদের ৪৮ দশমিক ৭২ শতাংশ। তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ছাত্ররা এগিয়ে রয়েছেন। এ বছর ৬১৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রীদের মধ্যে এ সংখ্যা ৫৯১।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। মানবিক বিভাগে এ হার ৪৬ দশমিক ২৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৭ দশমিক ৮১ শতাংশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...