বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

বান্দরবানে ১৮ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৪৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম
বান্দরবানে ১৮ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছে ৪৪ শিক্ষার্থী

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বান্দরবান জেলায় পাসের হার ৪২ শতাংশ। জেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩ হাজার ৭৩৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৫৬৯ জন। অকৃতকার্য হয়েছে ২ হাজার ১৬৬ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪৪ জন শিক্ষার্থী।

জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার মাত্র ১০.১২ শতাংশ। কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬০ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

এ ছাড়া আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৩.৬২ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৫ জন। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯১.৮১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল মাদ্রাসায় পাসের হার ৮৪.৫১ শতাংশ। নাইক্ষ্যংছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পাস করেছে ৭৫ শতাংশ শিক্ষার্থী।

অন্যদিকে জেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ৫০ শতাংশের নিচে। বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৫৮.১২ শতাংশ এবং বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ৫৭.১৪ শতাংশ।

এ ছাড়া হেফাজতুর রহমান কলেজে ৪১.৬৮ শতাংশ, রোয়াংছড়ি কলেজে ৪২.৪৫ শতাংশ, বান্দরবান সরকারি কলেজে ৩৮.৯৪ শতাংশ, বান্দরবান সরকারি মহিলা কলেজে ৩৭.৭৯ শতাংশ, লামা সরকারি মাতামুহুরী কলেজে ৩৬.৮২ শতাংশ, হাজী এম এ কালাম সরকারি কলেজে ৩৫.৬৫ শতাংশ এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৩৫.২৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ২৭.৯১ শতাংশ এবং রুমা সরকারি কলেজে ২২.৫৮ শতাংশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...