বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম
দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা সবাই জানেন, আমরা কেন রাস্তায় নেমেছি। এ দাবি আমাদের দলের নয়, এ দাবি জনগণের। জনগণের দাবি নিয়েই আমরা রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নামতে চাইনি। কিন্তু সরকার আপনাদের অপমানিত করেছে। আমরা কথা দিচ্ছি, আপনাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আমরা আপনাদের সঙ্গে আছি। এই একটি দাবি বাস্তবায়ন হলে বাকি ছয় দফাও স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যাবে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান। পরে কালীগঞ্জের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দেন শফিকুর রহমান।

এসময় গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে জামায়াতের আমির বলেন, গণভোট বাস্তবায়ন হলে দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায় থাকবে না। সরকার দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি আদায়ে প্রয়োজনে এক দফার আন্দোলনের ডাক দেওয়া হবে।

১১ দলীয় ঐক্যজোটের এ লংমার্চ কর্মসূচি ঘিরে কালীগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে জোটের নেতারা সরকারের প্রতি দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...