বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সুপারি পারতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
সুপারি পারতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে আবুল বাশার (৭০) নামের এক সাবেক ইউপি সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জোলাগাতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত সৈয়জ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে মই লাগিয়ে সুপারি গাছ থেকে সুপারি পাড়ছিলেন আবুল বাশার। গাছটির পাশ দিয়ে সেচ কাজে ব্যবহৃত জিআই পাইপের সঙ্গে বিদ্যুতের তার টানা ছিল। সুপারি পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ওই বিদ্যুতের তারের সংস্পর্শে এলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...